স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে আত্মঘাতীর চেষ্টা স্বামীর
দি নিউজ লায়ন: স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ায় চেষ্টা স্বামীর। রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার নতুন দিয়াড়া এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম অনিমা মন্ডল। স্বামী প্রসন্ন মন্ডল আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে কাঠারি, দুটি ছুরি ও একাধিক ব্লেড উদ্ধার করেছে পুলিশ। তা দিয়েই খুন ও আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অনিমাকে নানান কারণে সন্দেহ করতেন প্রসন্ন। স্ত্রীর পরকীয়া সম্পর্ক এয়েছে এই সন্দেহে প্রসন্ন স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। স্বামী-স্ত্রীর মধ্যে লাগাতার অশান্তির জেরে গত কয়েক দিন আগে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন তিনি।
পরে বাড়িতে ফিরেও আসেন। রবিবার রাতে ঘরের দরজা বন্ধ করে ব্লেট ও কাঠারি দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে অভিযুক্ত। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি।প্রতিবেশী এক যুবক চিৎকার শুনে স্থানীয়দেরকে ডেকে এনে দরজা ভেঙে উদ্ধার করেন তাঁদের।দুজনকেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অনিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসন্ন মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Post a Comment